কুলাউড়ায় বরযাত্রীবাহী ৪ গাড়িতে ডাকাতি : মোবাইলসহ নগদ টাকা লুট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় বরযাত্রীবাহী ৪ গাড়িতে ডাকাতি : মোবাইলসহ নগদ টাকা লুট

  • বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বুধবার ১৬ ফেব্রুয়ারি গভীর রাত আনুমানিক দেড়টায় বরযাত্রী গাড়ী ফেরার পথে ৪টি গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বরযাত্রীদের কাছ থেকে ১৫-১৬টি দামি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নেয়।

Manual8 Ad Code

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক ও মেম্বার কয়ছর রশীদ জানান, টিলাগাঁও ইউনিয়নের চকসালন গ্রামেন বনকেশ সেনের মেয়ের বিয়ে ছিলো ১৬ ফেব্রুয়ারি বুধবার। কনের বাড়ি খাওয়া দাওয়া শেষে বরযাত্রীবাহি ৪টি মাইক্রোবাস শ্রীমঙ্গলে ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের রেলক্রসিংয়ে ডাকাতরা গাড়ীর গতিরোধ করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগ; টাকাসহ দামি মোবাইল লুট করে নিয়ে যায়।

Manual7 Ad Code

খবর পেয়ে রাতে টহল পুলিশ ও বৃহস্পতিবার দুপুরে এসআই অপুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!