কুলাউড়ায় মহান একুশে উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় মহান একুশে উদযাপন

  • সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

Manual6 Ad Code

দিবসের শুরুতে রাত ১২টা ১মিনিটে কুলাউড়া শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্ব-স্ব কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Manual7 Ad Code

প্রশাসনের পুস্পার্ঘ অর্পণ শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘটনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ সম্পন্ন করা হয়। সকাল ৭টায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে।

পরে সকাল ১১টায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!