উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুকে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুকে সংবর্ধনা প্রদান

  • বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ আবু জাফর রাজুকে সংবর্ধনা দিয়েছে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

Manual1 Ad Code

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহমুদুর রহমান এবং শিক্ষক সালাউদ্দিন আজিজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার,  নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তণ ও উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা শুধু সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছি। শিক্ষাঙ্গনের উন্নয়ন ধারাবাহিকভাবে সম্পাদন হবে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews