কমলগঞ্জের শমশেরনগরে অভিনব কায়দায় একটি বাসায় দু:সাহসিক চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জের শমশেরনগরে অভিনব কায়দায় একটি বাসায় দু:সাহসিক চুরি

  • বুধবার, ৯ মার্চ, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে অভিনব কায়দায় একটি বাসায় চুরি সংগঠিত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। খালি বাসা পেয়ে চোরচক্র বাসার সিসি টিভির ক্যামেরায় কালো গেঞ্জি কাপড় দিয়ে ঢেকে পিছনের দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে তিনটি কক্ষের সবগুলো আলমারি, ওয়াড্রপ, ড্রয়ার ভেঙ্গে তছনছ করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে।

Manual4 Ad Code

বাসার মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরজিৎ স্বর্ণকার বলেন, বছর খানেক আগে তার মা মারা গেছেন। তার বড় ভাই শুল্ক বিভাগে ঢাকায় চাকুরিরত বলে তিনি স্ত্রী সন্তান নিয়ে সেখানে থাকেন। আর তিনি (সমরজিৎ) প্রাথমিকের প্রশিক্ষণে মৌলভীবাজার পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন। এ সুযোগে একদল চোর মুখোশ পরে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তাদের বাসায় এসে প্রথমে সিসিটিভির ক্যামেরা কালো গেঞ্জি কাপড় দিয়ে ঢেকে দেয়। এর পর তারা বাসার পিছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। বাসার তিনটি কক্ষের সবগুলো আলমারি, ওয়াড্রপ ও ড্রয়ার ভেঙ্গে কাপড়চোপড় ও অন্যান্য মালামাল তছনছ করে। তারা আলমারিতে রাখা ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও পারিবারিক একটি কাজের জন্য রাখা নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসায় কেউই সাময়িকভাবে থাকছেন না জেনেই পরিকল্পিতভাবে চোরচক্র রীতিমত আধুনিক কায়দায় এ চুরি করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে চোর চক্রকে ধরার জন্য তিনি পুলিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

Manual5 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বাসায় এখন কেউ থাকছেন না তা জেনে সু-পরিকল্পনা করেই চুরি হয়ে বলে তার ধারণা। সিসিটিভি বন্ধের আগের কিছু ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। তার বিশ্বাস এ সিসিটিভি ফুটেজ ধরেই চোরচক্রকে ধরা যাবে। তাছাড়া এ বাসা এলাকার কোন অপরাধী জড়িতও থাকতেও পারে বলে তিনি জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!