কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ক্রিকেট টুর্নামেন্টে সোনাপুর সমাজ কল্যাণ সংস্থা চ্যাম্পিয়ন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ক্রিকেট টুর্নামেন্টে সোনাপুর সমাজ কল্যাণ সংস্থা চ্যাম্পিয়ন 

  • বুধবার, ৯ মার্চ, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, স্পোর্টস ::

Manual3 Ad Code

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪০ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ০৯ মার্চ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদন্ধিতাপুর্ন ফাইনালে আনবিটেন কুলাউড়াকে ২ রানে হারিয়ে প্রথম বারের মত শিরোপার স্বাদ নেয় সমাজ কল্যাণ সংস্থা সোনাপুর।

Manual8 Ad Code

প্রথমে ব্যাট করে সমাজ কল্যাণ সংস্থা জাতীয় তারকা আবুল হাসান রাজুর ৫২ বলে ১০৯ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করে। জবাবে আনবিটেন ২০ ওভারে ৫ উইকেটে ২৭০ রান করে। দলের হয়ে অতিথি ক্রিকেটার জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে অপরাজিত ১৬৭ রান করেন।

সমাপনি অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সহকারি কমিশনার ভূমি স্বজল মোল্লা, কুলাউড়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক কাবুল পাল, ক্রীড়া সংগঠক ফয়জুল হক লিটন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মিন্টু প্রমূখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!