কুলাউড়ার ভুকশিমইলে ৩৬০ অসহায় পরিবার পেলো প্রবাসীদের আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার ভুকশিমইলে ৩৬০ অসহায় পরিবার পেলো প্রবাসীদের আর্থিক সহায়তা

  • রবিবার, ২৭ মার্চ, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের উদ্যোগে ২৭ মার্চ রোববার হতদরিদ্র ৩৬০টি পরিবার পেলো নগদ আর্থিক সহায়তা। সহায়তা বিতরণ উপলক্ষে স্থানীয় নবাবগঞ্জ বাজারের পাশ্ববর্তী মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশ উপ-কমিটির প্রধান সমন্বয়ক মো. এনামুল ইসলামের পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু। বিশেষ অতিথির বক্তব্যে দেন ওভারসিজ এসোসিয়েশন অব ভুকশিমইলের উপদেষ্টা কানাডা প্রবাসী প্রকৌশলী আব্দুল কাদির, এসোসিয়েশনের সভাপতি,  আমেরিকা প্রবাসী হাবিবুর রহমান চিনু, সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী আব্দুল হক,  সিনিয়র সহ-সভাপতি ও ইতালি প্রবাসী জুবায়ের হাসান রুশন, সাবেক মেম্বার আব্দুর রফিক ও কুয়েত প্রবাসী এনাম হোসেন প্রমুখ।
সংগঠনটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪০ জন করে ৩৬০ টি হতদরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য এক হাজার টাকা করে ৩ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেন। ২০২১ সালের ১৬ জুন সংগঠনটি প্রতিষ্ঠার পর করোনাকালে অক্সিজেন  সিলিন্ডার, ৩ লাখ টাকার শীতবস্ত্র বিতরণ ও ৫৯টি মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!