কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা লোকমান হোসেন আনুকে কুলাউড়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার রাতে বশির প্লাজাস্থ সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকা কার্যালয়ে আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের সভাপতিত্বে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েবআহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা লোকমান হোসেন আনু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান আতিক, শরিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জহির, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবাহক আরাফাত হোসেন ফরহাদ।

Manual3 Ad Code

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, উপজেলা তরুণলীগের সভাপতি রায়হান আহমেদ, পৌর শাখার যুগ্ম আহবাহক আল শাহরিয়ার শাহী, জয়চন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদসহ  নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা আমাদের দেশকে সমৃদ্ধ করেছেন, অর্থনৈতিক চালিকা শক্তিকে গতিশীল করেছেন। তাদের অবদান এ দেশ কখনো ভূলতে পারবেনা।আমাদের সকলের উচিত প্রবাসীদের যথাযথ সম্মান জানানো। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের সামাজিক দায়িত্ব।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews