অজগরের ডিম থেকে ২৯ বাচ্চার জন্ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

অজগরের ডিম থেকে ২৯ বাচ্চার জন্ম

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাচ্চা ফোটাল অজগর সাপ। ডিম থেকে একে একে বেরিয়ে এলো ২৯টি অজগরের বাচ্চা।

২৩ জুলাই বৃহস্পতিবার সকালে সিতেশ বাবুর চিড়িয়াখানাখ্যাত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এ পর্যন্ত ২৯টি আজগরের বাচ্চা সাপ ডিম থেকে বেরিয়ে আসে। সাপ ভয়ঙ্কর হলেও সাপের এ বাচ্চাগুলো একত্রে দেখতে খুবই সুন্দর ।

জানা যায়, শ্রীমঙ্গলের পশুপ্রেমী সিতেশ বাবুর হাতে গড়ে ওঠা ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-এ গত ২৮ মে মা আজগর সাপটি ৩১টি ডিম পাড়ে। তারপর দীর্ঘ প্রায় দুই মাস একটানা খাঁচার ভেতর ডিমে তা দিতে থাকে মা সাপটি।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত ২৯টি বাচ্চা ফুটেছে এসব ডিম থেকে।

বাকি দুটি ডিম রয়েছে হয়তো দুই একদিনের ভেতর বাচ্চা বেরিয়ে আসবে। মা অজগর সাপটি এসব ডিম নিজের শরীর দিয়ে পেঁচিয়ে পরম মমত্বে দীর্ঘ দুই মাস একেবারে ক্ষুধার্ত থেকে তা দিয়ে আসছিল।

শেষমেশ ডিম থেকে একে একে ২৯টি বাচ্চা অজগর বেরিয়ে আসে এবং মা সাপটি তার বাচ্চাগুলোর মুখ দেখতে পায়। সদ্য জন্ম নেয়া এসব বাচ্চা অজগরের একেকটির দৈর্ঘ্য দুই ফুট ও তার চেয়ে একটু বেশি।

Manual5 Ad Code

এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, মা অজগরটি গত ২৮ মে ৩১টি ডিম দিয়েছিল। দীর্ঘ দুই মাস ডিমে তা দেয়ার পর এ পর্যন্ত ২৯টি বাচ্চা ফুটেছে। বাকি দুটি থেকেও বাচ্চা বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, সব বাচ্চা ফোটানোর পর লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ম মেনে বাচ্চাগুলোকে অবমুক্ত করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!