ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধান বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধান বীজ ও সার বিতরণ

  • সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি: : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮ এপ্রিল সোমবার দুপুর দেড়টায় কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২১-২২ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আউশ আবাদ বৃদ্ধির লক্ষ‍্যে খরিপ-১ মৌসুমের জন‍্য এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী। উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস ও উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ উপজেলার ৯শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে একবিঘা করে জমিতে চাষাবাদের জন‍্য ৫ কেজি আউশ ধানবীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
বিতরণকালে কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, এ বছর চৈত্রের অতিবৃষ্টির কারণে এ উপজেলার কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে এখানকার কৃষকদের বেশি করে আউশ ধান আবাদের পরামর্শ দেন তিনি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!