সবার সাহায্য নিয়ে বাঁচতে চান কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের মহিলা মেম্বার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সবার সাহায্য নিয়ে বাঁচতে চান কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের মহিলা মেম্বার

  • শনিবার, ৭ মে, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মোছা: শেলিনা আক্তার (৩২) বাঁচতে চান। চিকিৎসকরা জানিয়েছেন পায়খানা রাস্তায় রেক্টাম কোলন ক্যানসারের অপারেশন করা লাগবে। এজন্য দরকার প্রায় ১০ লাখ টাকা। প্রাথমিক ভাবে ইডেন মাল্টি-কেয়ার হসপিটালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনির্ভাসিটি কলোরেকটাল সার্জারী বিভাগের অবসরপাপ্ত অধ্যাপক ড: এ. কে. এম ফজলুল হকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করছেন।

এ অপারেশনের জন্য বর্তমানে ভারতের চেন্নাই বেলুর ক্রিষ্টিয়ান মেডিল কলেজ হাসপাতালের যেতে হচ্ছে। চার মাস ধরে চিকিৎসায় স্বামীর ভিটা মাটি বিক্রি করে সে আজ নিঃস্ব হয়ে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ১০ ও ৬ বছরের শিশুসন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন শেলিনা আক্তার।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের লোকমান আলীর স্ত্রী শেলিনা আক্তার। দিনমজুর লোকমান আলীর স্ত্রী শেলিনা আক্তার বিগত ইউপি নির্বাচনে বাবার দেওয়া কিছু টাকা দিয়ে হাজীপুর ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্রিত মহিলা আসনে তিনজন মহিলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জনগনের সেবা করার কথা থাকলেও ক্যানসারে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে নিজ বাড়ীতে। শেলিনার স্বামীও দিন মজুর বাবার বাড়ীও নেই কোন উল্লেখ যোগ্য সম্পদ। ভিটেবাড়ি বিক্রি করে শেলিনার চিকিৎসায় খরচ করতে হয়েছে। আর কিছু নেই তাদের।

Manual4 Ad Code

ইউপি সদস্যা শেলিনা আক্তার জানান, প্রায় এক বছর ধরে অসুস্থ। ২০২১ সালে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আমেজে কিছুই বুঝতে পারিনি। নির্বাচনের পর ধরা পড়ে পায়খানার রাস্তায় ক্যানসার। প্রথমে মৌলভীবাজার ও সিলেটে বিভিন্ন ডাক্তারে পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করি। পরে ঢাকা ইডেন মাল্টি-কেয়ার হসপিটালে চিকিৎসা নিয়েছি। ঢাকার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর এখন অপারেশনের জন্য ভারতের চেন্নাই বেলুর ক্রিষ্টিয়ান মেডিল কলেজ হাসপাতালে যাওয়া লাগবে। এ অপারেশনে প্রায় ১০ লাখ টাকা খরচ হবে চিকিৎসকরা জানিয়েছেন।

Manual5 Ad Code

এসব কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন শেলিনা আক্তার। তিনি বলেন, অন্তত আমার দুই শিশুসন্তানের জন্য হলেও বাঁচতে চাই। আমি জনগনের পাশে থেকে সমাজের কাজ করতে চাই। দেশ ও বিদেশের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি। আপনারা এগিয়ে আসলে আমার চিকিৎসা সম্ভব। আমি শিশুসন্তানদের আলো দেখাতে চাই। অর্থসহায়তা পাঠাতে পারেন এই ঠিকানায়, ব্যাংক হিসাব নাম্বারঃ- ১২৮৪১০১১৯৭৮১৭, পুবালী ব্যাংক, শমশেরনগর শাখা,কমলগঞ্জ, মৌলভীবাজার। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৭৮৭৩৬৯৫৪৬ ও ০১৭৯৯৪৫৬০০৬।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!