জ্বালানি হিসাবে পাট খড়ির কদর প্রচুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

জ্বালানি হিসাবে পাট খড়ির কদর প্রচুর

  • শনিবার, ৭ মে, ২০২২

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। পাটকে বাংলাদেশের সোনালী আশঁও বলা হয়। এই সোনালী আশঁ দেশে ও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশীক মুদ্রা উপার্জন করে বাংলাদেশ।
জ্বালানি হিসাবে পাট খড়ির প্রয়োজনীয়তা বা কদর সারাদেশে প্রচুর রয়েছে। সাধারণত গ্রামে চুলা ধরানোর প্রধান উপকরণ হচ্ছে এই পাট কাঠি। পাট খড়ি পাট চাষের জন‍্য আর একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। পাট আশেঁর দ্বিগুণ পরিমাণ খড়ি উৎপাদিত হয়। ঘরের ছাউনি, বেড়া এবং জ্বালানি হিসাবে পাট খড়ির ব‍্যবহার সর্বাধিক গুরুত্বপূর্ণ।
প্রায় ২০-৩০ বছর আগে বাংলাদেশের গ্রামগঞ্জে প্রায় বাড়িতে ছনের ছাউনির ঘর ছিল। এই ঘরের বেড়া বাশঁ, পাট কাঠি আর কাশ দিয়ে দেওয়া হতো।
কিন্তু যুগের সাথে তাল মিলে এখন গ্রামগঞ্জেও প্রতিটি বাড়িতে রয়েছে টিনের ঘর বা দালান ঘর এসব কারণে এখন আর তেমনটা পাট কাঠি দিয়ে বেড়া দেওয়ার রেওয়াজ নেই বললেই চলে।
তারপরও পাট কাঠির কদরে ভাটা পড়েনি এখনো। ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের বাসিন্দা নরেন চন্দ্র রায় বলেন, এখনো গ্রামে দেখা যায় বাশঁ, কাশ ও পাট কাঠির দৃষ্টিনন্দন বেড়া এবং চেকার। এর বেড়া বা চেকার খুবই সুন্দর ও মজবুত হয়।
কিন্তু এর একটা অসুবিধাও রয়েছে। কাশের বা পাট কাটির বেড়ার চেকারে উইপোকা বেশি ধরে ও বছর বছর বদলাতে হয় একারণেই এর ব‍্যবহার দিন দিন কমে কমে যাচ্ছে।
কৃষকরা পাট কাটি দিয়ে পটল, লাউ, ঝিঙা, শিম,করলা, কুমড়া, বরবটি,শশা  ও পটলের মাচা দেওয়ার প্রচলন ব‍্যাপকহারে রয়েছে।
বর্তমান বাজারে পাট কাঠির চাহিদাও রয়েছে প্রচুর এবং দামও অনেক ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!