কুলাউড়ায় অপহৃত মাহিন উদ্ধার : জড়িতরা ধরাছোঁয়ার বাইরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় অপহৃত মাহিন উদ্ধার : জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় সিঁধ কেটে মায়ের কাছ থেকে অপহৃত সাড়ে তিন বছর বয়সী শিশু মাহবুব ইসলাম মাহিনকে ঘটনার ১৯ ঘণ্টা পর বুধবার ১১ মে রাত সাড়ে ৯টায় পার্শ্ববর্তী জুড়ী উপজেলার কাপনা পাহাড় চা-বাগান এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এবং কারণ সম্পর্কে নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি পুলিশ।

অপহৃত মাহিন কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মর্তুজ আলী ও লিজা বেগম দম্পতির একমাত্র সন্তান।

Manual6 Ad Code

পুলিশ জানায়, ঘটনার পর থেকে মাহিনকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। বুধবার রাত সাড়ে নয়টার দিকে জুড়ীর কাপনাপাহাড় চা-বাগান এলাকায় একটি মন্দিরের পাশে অপরিচিত একটি শিশুকে একা ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় লোকজন। একই সময় মাহিনের সন্ধানে পুলিশের একটি দলও সেখানে অভিযান চালায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা সেখানে গিয়ে শিশুটি মাহিন বলে শনাক্ত করে। এরপর রাত ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে যায়।

Manual5 Ad Code

এদিকে শিশু মাহিনের অপহরণের ঘটনায় তার চাচা লোকমান মিয়া বাদী হয়ে রাতে জুড়ীর উত্তর সাগরনাল গ্রামের বাসিন্দা মাজেদ আহমদ মজনুসহ (২৭) অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মাজেদ লিজার দূর সম্পর্কের আত্মীয়। এ জন্য প্রায়ই লিজার বাবার বাড়ি কৌলাতে আসা-যাওয়া করতেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জা বিনয় ভূষণ রায় জানান, মামলার আসামী মাজেদকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করতে পারলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বুধবার (১২ মে) দৈনিক যুগান্তরের শেষ পৃষ্ঠায় ‘কুলাউড়ায় সিঁধ কেটে শিশু নিল দুর্বৃত্তরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!