কুলাউড়ায় ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual3 Ad Code

কুলাউড়ায় ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণির ) পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার।  সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সাইদুল হাসান সিপন প্রমুখ।

Manual3 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলায় বর্তমানে ৫২৩ টি ভূমি ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ক শ্রেণির) আওতায় উপজেলার ভাটেরা, বরমচাল, হাজীপুর, শরীফপুর, কর্মধা, পৃথিমপাশা, রাউৎগাঁও ও জয়চন্ডী ইউনিয়নে ৩২৩ টি পরিবারকে ভূমিসহ গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। বাকি ২০০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে পর্যায়ক্রমে সরকারি খাস জমি উদ্ধারের মাধ্যমে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যে আরো ১১৩টি ঘরে কাজ চলমান রয়েছে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, ইউপি সচিব ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!