কুলাউড়ায় জনশুমারি ও গৃহগণনা নিয়ে অবহিতকরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কুলাউড়ায় জনশুমারি ও গৃহগণনা নিয়ে অবহিতকরণ সভা

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual8 Ad Code

আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে জনশুমারি ও গৃহগণনার কাজ। এ উপলক্ষে সোমবার (২৩ মে) বিকালে উপজেলা হলরুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক নন্দিনী দেব।

Manual8 Ad Code

কুলাউড়া পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত উক্ত অবহিতকরণ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী জানান, আসন্ন শুমারীতে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভায় কাজ করবেন ৭ জন জোনাল, ১২৮ জন সুপারভাইজার এবং ৭৩৭ জন গণনাকারী। সরকারের এই জনগুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews