জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা জেলা পর্যায়ে জুড়ীর দূর্লভ আচার্য্য লোক সংগীতে প্রথম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা জেলা পর্যায়ে জুড়ীর দূর্লভ আচার্য্য লোক সংগীতে প্রথম

  • সোমবার, ৩০ মে, ২০২২

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি :: শিশুদের মেধা, মনন ও সৃষ্টিশীলতার বিকাশে মৌলভীবাজার জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১। উক্ত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে জুড়ীর দূর্লভ আচার্য্য লোক সংগীতে প্রথম স্থান অর্জন করেছে।

দূর্লভ আচার্য্য জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের সোনারুপা চা বাগানের জসদা আচার্য্য দীপন ও তৃষ্ণা আচার্য্যরে পুত্র। গত ২৭ মে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত লোক সংগীতে দূর্লভ এ কৃতিত্ব অর্জন করে।

Manual6 Ad Code

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্টদের হাতে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষসহ সকল প্রতিযোগী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews