আত্রাইয়ে চালের বাজারে অভিযান : ৪ ব্যবসায়ীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

আত্রাইয়ে চালের বাজারে অভিযান : ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • বুধবার, ১ জুন, ২০২২

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সরকারী নিয়ম না মেনে চালের ব্যবসা ও মজুদ করার দায়ে ব্যাবসায়ীকে নয় হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বুধবার দুপুরে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে ৪ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। সেইসাথে অতিদ্রুত সময়ের মধ্যে ধান-চাল ক্রয় বিক্রয় ও মজুদের নিবন্ধন করে নিতে নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, সরকার লাইসেন্স বিহীন ধান-চাল ক্রয়-বিক্রয় ও মজুদ শুন্যের কোঠায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় সাহেবগঞ্জ বাজারে অভিযান চালাই। অভিযানে মেসার্স রতন স্টোর, মা স্টোর, মজনু ভ্যারাইটি স্টোর ও বিসমিল্লাহ চাল ঘর কে নিবন্ধন ও মূল্য তালিকা না থাকায় নয় হাজার টাকা অর্থদন্ড করি। এসময় আত্রাই ধান-চাল গোডাউনের ওসিএলএসডি রিয়াজুল হক, এসআই প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!