কুলাউড়ায় পূজো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত : আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পূজো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত : আটক ১

  • বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
নিহত সুরঞ্জিত বিশ্বাস

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে পূজো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত সুরঞ্জিত বিশ্বাস (১৬) নামক এক যুবক বৃহস্পতিবার ০৯ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নান্টু বিশ্বাস (৩২) নামক একজনকে আটক করেছে পুলিশ। নিহত সুরঞ্জিত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকার সুধাংশু বিশ্বাসের ছেলে।

Manual3 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গত মঙ্গলবার ০৭ জুন দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকায় কালি মন্দিরে শীতল পূজোর আয়োজন করেন স্থানীয় বাসিন্দা সুধাংশু বিশ্বাস, শ্যাম লাল বিশ্বাসসহ ১০-১২ জন লোক। বিষয়টি মেনে নেননি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পঞ্চায়েতের লোকজন। পূজো চলাকালীন সময়ে পঞ্চায়েতের পক্ষে ওই এলাকার মৃত যদু বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস, মৃত রমেশ বিশ্বাসের ছেলে রসেন্দ্র বিশ্বাস, রসেন্দ্র বিশ্বাসের ছেলে রনজিত বিশ্বাসসহ প্রায় ১৫-১৬ জনের একটি দল পূজো বন্ধ করতে নির্দেশ দেয়।

এ সময় সুধাংশু বিশ্বাসরা পূজো বন্ধ না করায় তাদের ওপর ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সুরঞ্জিত, তার পিতা সুধাংশু, শ্যাম লাল বিশ্বাস, মিন্টু বিশ্বাসসহ ৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে সুরঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ০৯ জুন ভোরে তার মৃত্যু হয়। সিলেট ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে সুরঞ্জিতের লাশ বাড়িতে গ্রামের বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। এ ঘটনায় ১০ জনকে আসামি করে সুরঞ্জিতের পিতা সুধাংশু বিশ্বাস থানায় মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, ঘটনার সাথে জড়িত নান্টু বিশ্বাস নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটকে পুলিশী অভিযান চলছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!