সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • শনিবার, ১৮ জুন, ২০২২

Manual6 Ad Code

 সিলেট প্রতিনিধি :: সিলেটে বন্যা পরিস্থিতি চরম মাত্রায় পৌঁছেছে। বানভাসি এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, গো-খাদ্যে ও জ্বালনির তীব্র সংকট।

বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেটের সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র। যে কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা।

Manual6 Ad Code

এবার বানের পানিতে তলিয়ে গেছে রেললাইন। যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রেলওয়ে স্টেশন। সারা দেশের সঙ্গে এখন রেল যোগাযোগ বিচ্ছিন্ন সিলেটের। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে।

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে। ঢাকা বা চট্টগ্রাম থেকে এখন সরাসরি সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবে না।

Manual1 Ad Code

স্টেশনের স্টেশন ম্যানেজার আরও জানান, সকালে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কালনী এক্সপ্রেস’ এবং ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে। এখন ট্রেন সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন এবং মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে সম্ভবত চলাচল করবে।

Manual5 Ad Code

এর আগে বন্যার পানিতে তলিয়ে যায় সিলেট বিমানবন্দরও। যে কারণে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews