কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ত্রাণ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ত্রাণ সামগ্রী বিতরণ

  • শুক্রবার, ১ জুলাই, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার ও পালের মোড়া এলাকার শতাধিক বন্যার্তদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জোটের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাখাওয়াত লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিবের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আহসান সিদ্দিকী, সহসভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু অজয় সেন, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র এম.এ মিলন মিঞা, যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক এইচ.আর শাকিল, কার্যকরী সদস্য দেবাশীষ রায় ও মো. ইমরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মো. আলী চৌধুরী তরিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম সবুজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ইমন, সমাজকল্যাণ সম্পাদক মোদাব্বির হোসেন ঝুমন, সহসম্পাদক সম্রাট আহমদ সেবুল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি তুহিনুর জামান ইয়াকুব, সহসভাপতি আবু সালেহ কামরুল, খায়রুল আলম মিঠু, বরমচাল ইউনিয়ন তাঁতীলীগের সদস্য সচিব মো. জসিম উদ্দিন, কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক নবেল হাসান তালুকদার প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!