কুলাউড়ার শরীফপুরে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী তানু ইয়াবাসহ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার শরীফপুরে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী তানু ইয়াবাসহ গ্রেফতার

  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের সীমান্তবর্তী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহুল আলোচিত মাদক সম্রাট আব্দুল আউয়াল তানু (৩৯) কে ২১৬ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদদের ভিত্তিতে গত ২২ জুলাই শুক্রবার সঞ্জরপুরস্থ চাতলাঘাট বাজারে তানুর নবনির্মিত দোকানের ভেতর থেকে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম ইয়াবাসহ গ্রেফতার করে। মাদক, চোরাচালান, পুলিশ অ্যাসল্ট ও স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধে তানুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২১৬ পিস ইয়াবাসহ তানুকে গ্রেফতার করে। তবে তানুর দোকানে বেশকিছু ইয়াবা থাকলেও পুলিশ যাওয়ার আগেই বাকিগুলো বিক্রি করে ফেলে। চাতলা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্চবপুর গ্রামের জমির আলীর ছেলে আব্দুল আউয়াল তানু দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালন ব্যবসা পরিচালনা করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সে। স্থানীয়ভাবেও কয়েকটি মামলার আসামী তানু। দীর্ঘ সময় জেলহাজতে থাকাকালীন এলাকার লোকজন স্বস্তিতে ছিলেন। ইতিপূর্বে মাদক ও চোরাচালানী ব্যবসা, সরকারি কাজে বাঁধা দান বিজিবিসহ স্থানীয়ভাবে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তানুর বিরুদ্ধে থানা ও আদালতে সাতটি মামলা রয়েছে।

Manual3 Ad Code

কুলাউড়া থানার এসআই মো. শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুল আউয়াল তানুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, তার দোকানে বেশকিছু ইয়াবা থাকলেও আমাদের অভিযানের পূর্বে বাকিগুলো বিক্রি করে ফেলে। পরে তার দোকান থেকে ২১৬ পিচসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চোরাচালানসহ নানা অপরাধে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!