কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘এনসি স্কুল ৯০ ব্যাচ’ অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘এনসি স্কুল ৯০ ব্যাচ’ অনুদান প্রদান

  • শনিবার, ২০ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ‘এসো বন্ধু বিপন্ন মানুষের পাশে দাঁড়াই’ এ স্লোগানকে সামনে রেখে নিজেদের গ্রুপের মাঝে আহবান জানিয়ে কুলাউড়ায় এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে ‘এনসি স্কুলের ৯০ ব্যাচ’ এর বন্ধুরা।

Manual4 Ad Code

শনিবার (২০ আগস্ট)  দুপুরে কুলাউড়া শহরের ‘মান্নান কমপ্লেক্স’ এ কর্মসূচির অনুদান বিতরণ করেন ৯০ ব্যাচের সেই সময়ের শিক্ষা গুরুদের মধ্যে সুশীল সেন গুপ্ত ও আব্দুল বাছিত চৌধুরী।

Manual2 Ad Code

৯০ ব্যাচের শামীম ও স্বপন জানান, প্রবাসে থেকে জুবায়ের, আমজাদ ও এজাজসহ দেশ-প্রবাসে বসবাসরত তাদের বন্ধুদের কাছ থেকে দুই লক্ষ আঠান্ন হাজার পাঁচশত টাকার অনুদান সংগ্রহ করে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন এলাকার ৫৩টি পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়। তাছাড়া ৯০ ব্যাচের এক বন্ধুকে নগদ এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করা হয়।

Manual2 Ad Code

অর্থ বিতরণকালে ৯০ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম, স্বপন, রাজা, রুহেল, নাসির, পাভেল, সুনির্মল, ফজলুল করিম রুহেল, কামাল ও সামসুল।

জানা গেছে, ‘বন্ধুত্ব-ঐক্য-সেবা’ এ তিন ব্রতে ৯০ ব্যাচ গ্রুপটি নীরবে তাদের ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছে। নিজেদের মাঝে দৃঢ় আস্থা, বিশ্বাস ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে দীর্ঘ ৫ বছর ধরে নানা রকম মানবিক কাজ করে যাওয়া গ্রুপটি আজ সকলের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ গ্রুপে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!