মৌলভীবাজারে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

মৌলভীবাজারে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, মৌলভীবাজার :: বাংলাদশ দাবা ফেডারেশন আয়োজিত ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও আবুল খায়ের গ্রুপের পৃষ্টপোষকতায় মার্কস এক্টিভ চেস চ্যাম্পিয়নশীপ স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী সভা ২৫ আগস্ট বৃহস্পতিবার শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম মৌলভীবাজারে অনুষ্টিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) সুদর্শন কুমার রায় এর পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নেছার আহমদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাহিদ আহমদ, জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ মম।

Manual4 Ad Code

বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী।

Manual8 Ad Code

মৌলভীবাজারে এই প্রথম বারের মতো স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ৫০টি স্কুলের প্রায় ৩০০ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করেন।

Manual1 Ad Code

খেলায় চ্যাম্পিয়ন হয় দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল, রানার আপ হয় মৌলভীবাজার সরকারী হাইস্কুল, তৃতীয় হয় ভিক্টোরিয়া হাইস্কুল শ্রীমঙ্গল, চতুর্থ হয় নটরডেম স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল এবং ৫ম হয় নবীন চন্দ্র সরকারী মডেল হাইস্কুল।

Manual5 Ad Code

খেলায় চীফ আর্বিটারের দায়িত্ব পালন করেন হাসনাত এলাহী চৌধুরী, প্রশিক্ষক ও টেকনিক্যাল সাপোর্টে ছিলেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!