রাজনগরে পায়ে কলস, ড্রাম বাধা গৃহবধুর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

রাজনগরে পায়ে কলস, ড্রাম বাধা গৃহবধুর লাশ উদ্ধার

  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে কলসে এক পা ঢুকানো। একপায়ে ড্রাম বাধা। গলা ও কোমরে বাধা অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

জানাযায়, পানিতে মায়ের চুল ভাসছে দেখে ছেলে চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধু মিনা বেগমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

Manual4 Ad Code

ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ আগস্ট) সকালে উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে। এদিকে মিনা বেগমের পরিবার এটিকে হত্যা বলে দাবি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের কলিমুল্লাহর ছেলে লেচু মিয়া ওরফে লেইছ মিয়ার সঙ্গে তার স্ত্রী মিনা বেগম (৪০) পারিবারিক কলহ চলছিল। এনিয়ে মিনা বেগম স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে চলে যান। সেখানে বেশ কিছুদিন ছিলেন।

বিষয়টি স্থানীয় মুরব্বি ও ইউপি সদস্য মাহবুবুর রহমান মিলে মিমাংসা করে দেন ১০/১২দিন পূর্বে। বিরোধ মিটে যাওয়ায় ওই সময়ই মিনা বেগম স্বামীর বাড়ি মৌলভীচক গ্রামে চলে আসনে। কিন্তু বুধবার সকালে মিনা বেগমের ছেলে হুমায়ূন ঘুম থেকে উঠে মা কে না পেয়ে পুরো বাড়ি খোঁজে কোথাও না পেয়ে পুকুর ঘাটে গিয়ে দেখে মায়ের লাশ ভাসছে। তার চিৎকারে বাড়ির লোকজন জড়ো হন।

বিষয়টি রাজনগর থানার পুলিশকে জানালে তারা গিয়ে লাশ পুকুর থেকে উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় দেখা যায় এক পা একটি কলসির মধ্যে ঢুকানো। গলা ও কোমরের সঙ্গে রশি বাধা।

এতে একটি ড্রামও অপর পায়ের বাধা ছিল। পুলিশ বলছে, প্রাথমিক ভাবে এটিকে হত্যা হিসেবেই দেখছে।

Manual2 Ad Code

লাশ উদ্ধার করার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও ইউপি সদস্য মো. মাহবুবুর রহমানও ছিলেন।

রাজনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মিনা বেগমের স্বামী লেচু মিয়া ওরফে লেইচ মিয়া ও তার মা এবং ৩ সন্তানকে থানায় নিয়ে এসেছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

ইউপি সদস্য মো. মাহবুবুর রহমান বেলেন, মিনাবেগম ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ ছিল। সম্প্রতি বিষয়টি আমিসহ স্থানীয় মুরব্বিরা মিলে মিমাংসা করে দেন। মিনাবেগম স্বামীর বাড়িও চলে আসেন। এরই মাঝে আজেকর ঘটনা ঘটল।

Manual6 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা (তদন্ত) রতন দেবনাথ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে পূর্বে বিরোধ ছিল। বিষয়টি মিমাংসা হয়েগিয়েছিল। অবস্থা দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!