কুলাউড়া সড়ক ও জনপদের  জায়গা দখল করে মার্কেট নির্মাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়া সড়ক ও জনপদের  জায়গা দখল করে মার্কেট নির্মাণ

  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া  উপজেলার ব্রাহ্মণবাজারের মিশন চৌমুহনীতে সড়ক  ও  জনপদ বিভাগের জায়গা  দখল করে  মার্কেট নির্মাণের অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।  বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করলেও তারা কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে ক্ষোভ  বিরাজ করছে।
সরেজমিন এলাকায় গিয়ে  দেখা যায় কুলাউড়া  মৌলভীবাজার  সড়কের  পাশের মিশন চৌমুহনীতে জায়গা দখল করে মসজিদের নাম করে মার্কেটের নির্মাণ কাজ চলছে।  মসজিদ কমিটির  সাধারণ সম্পাদক  ফয়সল মিয়া এবং কোষাধ্যক্ষ  আবদুল  লতিফ জানান, মসজিদ  কমিটির  সভাপতি  ফাতু মিয়া এককভাবে সরকারি  জায়গায়  মার্কেট বানাচ্ছেন। জেলা  পরিষদের বরাদ্দকৃত টাকায় এই নির্মাণকাজ হচ্ছে বলে তারা নিশ্চিত করেন।এ  বিষয়ে  বারবার সড়ক ও জনপদের   সাথে  যোগাযোগ  করা হলে  তারা  বিষয়টিকে গুরুত্ব  দিচ্ছে না বলে অভিযোগ  এলাকাবাসীর।
 সওজের কুলাউড়া উপজেলার দায়িত্বরত উপসহকারী  প্রকৌশলী পার্থ সরকারের  দায়িত্বে  অবহেলার  অভিযোগ করেছেন এলাকাবাসী।
সওজের কুলাউড়া উপজেলার দায়িত্বরত উপসহকারী  প্রকৌশলী পার্থ সরকার জানান, আমি সার্ভেয়ার পাঠিয়ে বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে
 এ ব্যাপারে সওজের মৌলভীবাজারের  নির্বাহী  প্রকৌশলী জিয়া উদ্দীন জানান,   বিষয়টি  তিনি  অবহিত  নন। অবিলম্বে জায়গা  দখলমুক্ত  করার ব্যবস্থা গ্রহণ করবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!