কুলাউড়ার নলডরী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাজী মারুফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার নলডরী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাজী মারুফ

  • শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

গত ৭ সেপ্টেম্বর বুধবার কর্মধা ইউনিয়নের নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ  কমিটি গঠন অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের অফিস কক্ষে কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুহিবুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক নিবারন চন্দ্র নাথের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় সর্বসম্মতি ক্রমে হাজী মারুফ আহমেদকে সভাপতি ও ডাঃ জুনেদ আহমদকে সহ সভাপতি নির্বাচিত করা হয়। অনান্য সদস্যরা হলেন মোঃ মুহিবুল ইসলাম আজাদ (কর্মধা ইউনিয়ন পরিষদের পক্ষে দাতা সদস্য), মোঃ দরছ মিয়া (কর্মধা ইউনিয়ন পরিষদের ০৮ ওয়ার্ড সদস্য). মোঃ মাজহারুল ইসলাম (কর্মধা উচ্চ বিদ্যালয় প্রতিনিধি). মোছাঃ আয়েশা বেগম ( বিদ্যুৎসায়ী সদস্য). ইয়াছমিন আক্তার মুন্নি ( অভিভাবক প্রতিনিধি). সালেহা বেগম ( অভিবাবক প্রতিনিধি) . মখলিছ মিয়া ( অভিভাবক প্রতিনিধি) . মোঃ সুরুজ আলী (শিক্ষক প্রতিনিধি) . নিবারন চন্দ্র নাথ (শিক্ষক প্রতিনিধি ও সদস্য সচিব)।

নির্বাচন সভায় বক্তব্য দেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুহিবুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান রুহেল ও নব নির্বাচিত সভাপতি হাজী মারুফ আহমেদ।

Manual4 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল আহমদ, মোঃ মোশাহিদ আলী, বিদ্যালয়ের অবিভাবকের পক্ষে মোঃ আবুল হোসেন সোহাগ ও মাসুক আহমেদ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!