বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিছবাহ জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন : কুলাউড়ায় সদস্য পদে ৫ প্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিছবাহ জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন : কুলাউড়ায় সদস্য পদে ৫ প্রার্থী

  • শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মিছবাহুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এদিকে সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual4 Ad Code

সদস্য পদে কুলাউড়ার ৫ প্রার্থীর মনোনয়ন জমা

 আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৩ নং কুলাউড়া উপজেলা ওয়ার্ডের জন্য সদস্য পদে ৫ প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। ১৫ই সেপ্টেম্বর মনোয়নপত্র জমাদানের শেষ দিনে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানির্ং কর্মকর্তা, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এর কাছে কুলাউড়া ওয়ার্ডের সদস্য পদে মনোয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন সাবেক সদস্য কানাডা প্রবাসী সেলিম আহমেদ, সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্না, সাংবাদিক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দ আসফাক হোসেন (তানভীর), কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমেদ শামীম এবং ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল সিদ্দিকী নানু।

Manual2 Ad Code

সংরক্ষিত- ১ এলাকাতে মহিলা সদস্য পদে (কুলাউড়া, জুড়ী, বড়লেখা) মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, জুবেদা ইকবাল ও রেহেনা বেগম।

Manual5 Ad Code

এছাড়া মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৮ই সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ২৫শে সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৬শে সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৭ই অক্টোবর ইভিএমের মাধ্যমে জেলা পরিষদের সদস্য পদে সাত উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুলাউড়া উপজেলার ভোটকেন্দ্র হচ্ছে নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য, জেলা পরিষদের কুলাউাড়ার ৩ নং সাধারণ ওয়ার্ডের ভোটাররা হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, কুলাউড়া পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ১৩ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ মোট ১৮৫ জন।

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সাংবাদিক ও উপজেলা যুবলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দ আসফাক হোসেন (তানভীর) বলেন, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে কুলাউড়া তথা দক্ষিণাঞ্চলের সন্তান হিসেবে ৩ নং কুলাউড়া ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি। একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সম্মানিত ভোটাররা একজন সৎ, আদর্শবান এবং প্রকৃত সমাজ সেবক প্রার্থীকে বিবেচনা করবেন বলে প্রত্যাশ্যা করি। ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্টানসহ একজন গণমাধ্যম কর্মী হিসেবে মানুষের অধিকার প্রতিষ্টা ও সমাজের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। জেলা পরিষদের সদস্য পদে ভোটাররা আমাকে বিবেচনা করবেন বলে আশাবাদী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!