ত্রিপদী কেন্দ্রিয় নেতা সঞ্জয় পাশীকে নিয়ে ছাত্রলীগে দ্বিধাদ্বন্দ্ব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

ত্রিপদী কেন্দ্রিয় নেতা সঞ্জয় পাশীকে নিয়ে ছাত্রলীগে দ্বিধাদ্বন্দ্ব

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির নেতা সঞ্জয় পাশী জয়। ত্রিপদী (তিনটি পদ) এই নেতাকে নিয়ে কুলাউড়ায় ছাত্রলীগের তৃণমুল নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

সঞ্জয় পাশী জয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখা সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (১২ অক্টোবর ২০২১ থেকে বর্তমান)। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুলাউড়া সরকারি কলেজ শাখা (মার্চ ২০১২ থেকে বর্তমান) এবং বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ( ০১ ফেব্রুয়ারি ২০১২ থেকে বর্তমান), উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ (১৬ সেপ্টেম্বর ২০২২ থেকে বর্তমান)।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রিয় ছাত্রলীগের প্যাডে কেন্দ্রিয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য স্বাক্ষরিত ৩১ জুলাই ২০২২ তারিখের পত্রে তাকে ‘সহ সম্পাদক’ পদে মনোনীত করা হয়। সিলেট বিভাগ জুড়ে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাতে জানাতে অস্থির হয়ে পড়েন। এক মাস পর একই তারিখে একই ধরনের পত্রে তাকে ‘উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক’ মনোনীত করা হলো বলে উল্লেখ করা হয়। 0৭ সেপ্টেম্বর তিনি বিমান যোগে সিলেট এয়ারপোর্টে আসলে তাকে শো ডাউন করে বরণ করেন সিলেটের ছাত্রলীগ নেতাকর্মীরা।

Manual3 Ad Code

এই কেন্দ্রিয় নেতা ২৩ সেপ্টেম্বর শুক্রবার নিজ জন্মভূমি কুলাউড়ায় আসছেন। তাকে বরণ করে নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ঠিক এই মুহুর্তে তার দলীয় পদ নিয়ে তৃণমুল নেতাকর্মীদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ জানান, শুনেছি তিনি আসছেন। তার বাড়ি ব্রাহ্মণবাজারের লোকজনের আমন্ত্রণে তিনি আসছেন। কুলাউড়া আসলে আমরা তাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবো এবং তাকে নিয়ে বসবো।

Manual6 Ad Code

পদ পদবি প্রসঙ্গে তিনি বলেন, কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন কিনা? তা আমার জানা নাই। তবে কেন্দ্রিয় কমিটিতে প্রথমে তিনি সদস্য ছিলেন। পরে তিনি সহ সম্পাদক হন। সর্বশেষ তিনি উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক হন।

Manual7 Ad Code

এত তাড়াতাড়ি পদ পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এটা কেন্দ্রিয় সিদ্ধান্ত।

এ প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটি উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয় জানান, যখন চিঠি ইস্যু করা হয় তখন ভুল বশত সহ সম্পাদক লেখা হয়েছে। পরে তা সংশোধন করা হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রিয় ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!