রাজনগরে জমি নিয়ে বিরোধ, ২ ভাই নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে জমি নিয়ে বিরোধ, ২ ভাই নিহত

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

Manual5 Ad Code

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপেজলার ফতেহপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতরা হলেন তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২)।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমি নিয়ে বিরোধ চলছিল রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে। রাজু দাশের লোকজন জায়গায় গাছ রোপন করে জায়গা দখলে গেলে ধীরু দাশ ও রাজু দাশ মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্যের উপর হামলা করেন রাজু দাশের লোকজন। এ সময় ইউপি সদস্যের সাথে থাকা হেলাল মিয়া ও কাজল মিয়া গুরুতর আহত হোন। আহত হেলাল মিয়া ও কাজল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান ।

Manual8 Ad Code

সংঘর্ষে জুবায়ের মিয়া (২৫), পংকি মিয়া (৬০), ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান, ঝুনুর ও চেমাই দাস আহত হন। আহত সবাই সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন।

Manual6 Ad Code

ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান জানান, ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার জন্য আমি সালিশি করি। আজ রাজু দাশের লোকজন জোড়পূর্বক জমি দখলে আসলে সালিশ হিসেবে আমি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যাই। তখন রাজু দাশের লোকজন উত্তেজিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সালিশ পক্ষের দু’জন নিহতসহ ৫আহত হয়েছেন।

Manual4 Ad Code

রাজনগর থানার এসআই সুলেমান আহমদ জানান, ঘটনার খবর পেয়ে আমি আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!