কুলাউড়ায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদের সদস্য প্রার্থী আসফাক তানভীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদের সদস্য প্রার্থী আসফাক তানভীর

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

Manual7 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: : মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৩নং কুলাউড়া ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী সৈয়দ আসফাক হোসেন (তানভীর) অটোরিক্সা প্রতীকের সমর্থনে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বরাদ্দকৃত অটোরিক্সা প্রতীক পেয়ে সৈয়দ আসফাক হোসেন (তানভীর) প্রথমে সহযোদ্ধা সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন। গত ২৬ সেপ্টেম্বর রাতে কুলাউড়ার একটি রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক নুরুল ইসলাম। অটোরিক্সা প্রতীকের সমর্থনে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সাংবাদিক সৈয়দ আসফাক হোসেন (তানভীর)। কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় এ সময় সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, সাংবাদিক জসিম চৌধুরী, আব্দুল আহাদ, নাজমুল বারি সুহেল, এ কে এম জাবের, তাহিরুল হক, শাহ আলম শামীম, এইচ ডি রুবেল, এস আর অনি চৌধুরী, মোঃ সালাউদ্দিন, আশিকুল ইসলাম বাবু, হাসান আল মাহমুদ রাজু, শামসুল আজাদ শামসুদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code

সভায় আগামী ১৭ অক্টোবর দলমত নির্বিশেষে সাংবাদিকদের একজন প্রতিনিধি হিসেবে কুলাউড়া ওয়ার্ডে সাংবাদিক আসফাক তানভীরকে সদস্য পদে বিজয়ী করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাংবাদিকরা।

এ সময় সদস্য প্রার্থী সাংবাদিক সৈয়দ আসফাক হোসেন (তানভীর) সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন- সততা, ন্যায়-নিষ্ঠা, যোগ্যতা ও আদর্শের কথার সদয় বিবেচনা করে আমাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনার-আমার-আমাদের সকলের প্রিয় আবাসস্থল কুলাউড়াবাসীর একজন সেবক হিসেবে নির্বাচিত করে চির কৃতার্থ করবেন। কুলাউাড়বাসীর স্বপ্নীল আগামীর প্রত্যাশায় অটোরিক্সা প্রতীকে কুলাউড়া উপজেলার সম্মানিত সকল ভোটাররা (উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কমিশনারবৃন্দ, সংরক্ষিত মহিলা কমিশনার, ১৩ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য) মহামূল্যবান ভোট দিয়ে কুলাউড়া ওয়ার্ডের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার সুযোগ দান করবেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, সৈয়দ আসফাক হোসেন (তানভীর) ঐতিহ্যবাহী পৃথিমপাশা গ্রামের তরপী সাহেব বাড়ীর বাসিন্দা সদ্য প্রয়াত অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক সৈয়দ আবিদ হোসেন মাস্টারের জ্যোষ্ঠপুত্র। তিনি ঐতিহ্যবাহী সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতিসহ দৈনিক সমকাল পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব কুলাউড়ার অর্থ সম্পাদক,কৃতি ফুটবলার ও সংঘঠক হিসেবে দক্ষিণ লংলাসহ কুলাউড়ায় তরুণ সমাজ কর্মী হিসেবে সুপরিচিতি রয়েছে। ##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!