কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামী বৃদ্ধ চা শ্রমিকের জেলহাজতে মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামী বৃদ্ধ চা শ্রমিকের জেলহাজতে মৃত্যু

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার কারাগারে থাকা ভাস্কর চাষা (৬৭) নামক ধর্ষণ মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। (সোমবার) ১৭ অক্টোবর ভোরে তিনি কারাগার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায় ৭ বছরের এক মেয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে ভাস্কর চাষা (৬৭) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। ৯ অক্টোবর রাতে কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ধর্ষণের ঘটনায় ৯ অক্টোবর রাতে ওই শিশুর নানা বাদী হয়ে ভাস্কর চাষাকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

মামলা ও পুলিশ সূত্রে জানা যায় ওই শিশু গাজীপুর চা বাগানের শ্রমিকের মেয়ে। ৯ আগষ্ট দুপুরে ভাস্কর চাষা ওই শিশুকে বাগানে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের ভিতরে তার দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভাস্কর দোকান থেকে পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে কুলাউড়া ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

মৌলভীবাজারের জেলা কারাগারের জেল সুপার মো: আব্দুল কদ্দুছ জানান ওই হাজতি কারাগারে অন্তরীণ হওয়ার সময় তার শরীরে আঘাতের চিহ্ন ও ক্ষত থাকায় সে কারগার হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সে ধর্ষণ মামলার ঘটনায় লোকলজ্জার ভয়ে অনেকটা হতাশায় ভোগছিলো। সোমবার ভোরে সে হাসপাতালে আত্মহত্যার প্রচেষ্ঠা চালালে মুমূর্ষ অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানেই সে মৃত্যুবরণ করে।

Manual7 Ad Code

এবিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফয়ছল জামান জানান, জেলা কারাগার থেকে ফাঁস লাগা একজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে জানান, সে গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!