কুলাউড়া কলেজে বহিরাগত ছাত্রদের হামলা ভাঙচুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া কলেজে বহিরাগত ছাত্রদের হামলা ভাঙচুর

  • বুধবার, ২ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

মিলাদে বক্তব্য দিতে না দেয়ায়-

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিলে বক্তব্য দেয়ার সুযোগ না পেয়ে বহিরাগত ছাত্ররা ০২ নভেম্বর বুধবার হামলা ও ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও কলেজের ছাত্ররা জানায়, বুধবার কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ছিলো। মিলাদ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ও উপজেলা আওঢয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম প্রমুখ।

মিলাদ মাহফিল শুরুর পর ছাত্রসংগঠনের নামে বক্তব্য দেয়ার জন্য ছাত্ররা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এসময় কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংগঠনের নেতাকে বক্তব্য দানের সুযোগ দেন। কিন্তু ছাত্ররা তা না মেনে চলে যায়। মিলাদ শেষ হওয়ার পরে বিক্ষুব্ধ ছাত্ররা হামলা চালিয়ে মিলাদের স্টেজ এবং শিক্ষক মিলনায়তনের চেয়ার ভাঙচুর করে।

Manual3 Ad Code

কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান জানান, হামলাকারীরা বিভিন্ন রাজনৈতিক সাংগঠনের বহিরাগত নেতা। দু’জনকে বক্তব্য দেয়ার সুযোগ দিয়েছিলাম কিন্তু তারা তা প্রত্যাখান কওে পওে কলেজে হামলা ভাঙচুর চালায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আমরা বেরিয়ে আসার পর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ছাত্ররা চলে যায়।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী ফিসার মো. মাহমুদুর রহসান খোন্দকার জানান, আমি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মামলা দেয়া জন্য বলেছি। মামলা দিলেই ঘটনার সাথে জড়িতদের বের করা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!