কুলাউড়ায় ডিজিটাল মেলা আয়োজন নিয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ডিজিটাল মেলা আয়োজন নিয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার ০৯ নভেম্বর দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার ০৮ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

Manual7 Ad Code

প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ১২টি স্টল থাকবে। মেলায় থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মূল্যায়ন করা হবে বলেও জানান ইউএনও।

Manual7 Ad Code

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি  আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, দৈনিক জালালাবাদ প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বখস, সময়ের আলো প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দেশ রূপান্তর প্রতিনিধি অনি চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!