কুলাউড়ায় ইউপি মেম্বার গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ইউপি মেম্বার গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ফল ব্যবসায়ী জয়নাল মুন্সি হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ০৮ নভেম্বর মঙ্গলবার ২ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। এদিকে মেম্বারকে আটকের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন জয়চন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মো. মনু মিয়া (৫০) ও শরীফ আহমদ (৩২)। এরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। তাদের বাড়ি ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামে।

এদিকে বুধবার সকালে পাঁচপীর জালাই, মেরিনা চা বাগান ও গোগালীছড়া এলাকার বাসিন্দারা ইউপি মেম্বার মো. মনু মিয়াকে গ্রেফতারের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। পাঁচপীর জালাই পঞ্চায়েতে মুরুব্বী আব্দুস সালাম লালের সভাপতিত্বে ও সোহেল আহমদেও পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ মুরুব্বী মকবুল মিয়া, খোকন মিয়া, নজির আহমদ, গেন্দু মিয়া, মেরিনা চা বাগানের শ্রমিক রবি খাড়িয়া, গোগালী ছড়া এলাকা মাহমুদ ও জুয়েল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৩ বারের জনপ্রিয় মেম্বার মো. মনু মিয়াকে ষড়যন্ত্রমুলকভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে মামলা থেকে তাকে অব্যাহতি ও মুক্তি দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

Manual8 Ad Code

উল্লেখ্য গত ০৭ নভেম্বর রাত সাড়ে ৬ টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার নোয়াবাগিচা বাগানের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত জয়নাল রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং টেংরা বাজারের একজন ফল ব্যবসায়ী।#
টেংরা বাজারের একজন ফল ব্যবসায়ী।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!