কুলাউড়ার নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজে শিক্ষানুরাগী সদস্য নির্বাচন নিয়ে নাটকীয়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ার নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজে শিক্ষানুরাগী সদস্য নির্বাচন নিয়ে নাটকীয়তা

  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য নির্বাচনে বিতর্কিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মো. সাইফুল ইসলাম নামক এক প্রার্থী। তিনি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগও করেছেন।

লিখিত অভিযোগে মো. সাইফুল ইসলাম অভিযোগ করেন, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য পদে তার নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। ওই পদে আরেকজন সদস্য প্রার্থী হন। দু’জন প্রার্থী হওয়ায় ব্যালটের মাধ্যমেই বিষয়টির সমাধানের সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ রহস্যময় কারণে ভোটদান থেকে বিরত থাকেন। সভাপতি প্ররোচিত হয়ে ভোট দেন এবং সদস্য সচিব ভোট দেয়া থেকে বিরত থাকেন। ভোট দুই প্রার্থীর সমান সমান হওয়ায়লটারির মাধ্যমে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হওয়ার বিধান থাকলেও সেটি না করে সভাপতি ফের ২য় বার ভোট দেন। মুলত তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে এই চক্রান্তে লিপ্ত হন।

Manual4 Ad Code

এব্যাপারে সদস্য সচিব ও কলেজ অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা জানান, ভোট দেয়া থেকে বিরত থাকার কথা তিনি আগেই বলেছেন। যেই শিক্সানুরাগী সদস্য নির্বাচিত হবেন, তাকেই তিনি বরণ করে নেবেন।

এদিকে সভাপতি কমলা কান্ত ভৌমিক জানান, প্রথমে তিনি ভোট দিয়েছেন। ভোট সমান সমান হলে তিনি লটারির মাধ্যমে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করেছেন।

Manual7 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম¥দ আনোয়ার জানান, ইউএনও মহোদয়ের কাছে ও আমার কাছে লিখিত দিয়েছেন। আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!