কানাডায় ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সরগরম মিউজিক একাডেমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

কানাডায় ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সরগরম মিউজিক একাডেমি

  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

মোয়াজ্জেম সাজু, কানাডা থেকেঃ কানাডার মন্ট্রিয়ালে ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সরগরম মিউজিক একাডেমি।শুদ্ধ সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সরগরম মিউজিক একাডেমি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মন্ট্রিয়ালে বাংলাদেশি কমিউনিটিসহ বিদেশীদের কাছেও । অনুষ্ঠানে দেশি সংস্কৃতির বিদেশে বেশি করে তুলা ধরা এবং চর্চা করার আহবান জানানো হয়।

হাটি হাটি পা পা করে নানা প্রতিকূলতা উপেক্ষা করে ১১ পেরিয়ে ১২ তে পা রাখলো কানাডা মন্ট্রিয়ালের সরগম মিউজিক একাডেমি। মন্ট্রিয়ালে বাংলা ভাষা, শুদ্ধ সংগীত শিক্ষা এবং দেশি সংস্কৃতি চর্চার একমাত্র প্রতিষ্ঠান সরগরম মিউজিক একাডেমি।

প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশিসহ বিদেশিদের কাছে ও ব্যাপকভাবে সুনাম অর্জন করেছে। শনিবার পার্কভিউ হলে কেক কেটে ১১ তম প্রতিস্টা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন এমপি এন্ডড়েস ফন্টেছীলা, সিটি কাউন্সিলর মেরি ডেরস, একাডেমীর প্রিন্সিপ্যাল ডরিন মলি গোমেজ পরিচালক রনজিত মজুমদার এবং একাডেমির শিক্ষক- শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

অনুষ্টান জুড়েই ছিলো সরগম মিউজিক একাডেমির নাছ গানসহ নানা অনুস্টান মালা। তাদের ব্যতিক্রমী আয়োজনে একটানা ৬ ঘন্টা মাতিয়ে রেখেছিলেন আগত দর্শকদের।

অনুষ্টানে আসা অতিথিরা একাডেমির কর্নদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচিত দিতে বিশাল ভূমিকা রাখছে সরগরম মিউজিক একাডেমি। একাডেমির কর্নদার ডরিন মলি গোমেজ ও রনজিত মজুমদার জানালেন, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি প্রতিস্টিত করছে যা যা করার দরকার সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বাংলাদেশি কমিউনিটি আর বেশি করে সহযোগিতার দরকার। তাহলেই মূল পৌছা সম্ভব।

Manual6 Ad Code

সরগম মিউজিক একাডেমির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান,নারী নেত্রী সুয়াদ সায়ালা, ডক্টর মাজেদুল ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ, মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার, মুক্তিযোদ্ধা এডওয়ার্ড গোমেজ, বিশিষ্ট ব্যবসায়ী রশিদ খান,সাংবাদিক মনিরুজ্জামান, কানাডা বাংলাদেশ সলিডারিটি’র সভাপতি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ালের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আরিফ সিদ্দিকি, লিবারেল লিডার লুইস সান্টেলিনসহ আরো অনেকেই।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!