আাত্রাইয়ে স্মার্টকার্ড বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আাত্রাইয়ে স্মার্টকার্ড বিতরণ

  • শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রায় এক লাখ ৪০ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ শুরু হয়েছে।

শনিবার সকাল ৯টায় উপজেলার ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয় পরিষদ হল রুমে শাহাগোলা ইউনিয়নের ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডবাসীদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এ সময় শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার শাহ, মো. আবুল কালাম আজাদ, দিপ্ত কুমার, গোলাম রাব্বানী, সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর ১,২,৩ ওয়ার্ডের শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর ৮ ও ৯ ওয়ার্ডের ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে, ১৪ ডিসেম্বর ৪ ও ৫ ওয়ার্ডের ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ে এবং ১৫ ডিসেম্বর ৬ ও ৭ ওয়ার্ডের একই বিদ্যালয়ে দেওয়া হবে।

Manual3 Ad Code

বিতরণ কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। দু-এক দিনের মধ্যে অন্যান্য ইউনিয়নের সময়সূচি জানানো হবে বলে অফিস জানায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে।ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড দেওয়া হবে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, কেউ যদি পূর্বে গ্রহণ করা কার্ড হারিয়ে ফেলেন তাহলে ট্রেজারি চালান বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তিনশ ৪৫ টাকা জমা দিয়ে কার্ড গ্রহণ করতে হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!