ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধানবীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধানবীজ ও সার বিতরণ

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল‍্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় চলতি রবি মৌসুমের জন‍্য উপজেলা কৃষি অফিস চত্বরে তিন দফায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Manual5 Ad Code

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, সহকারী প্রোগ্রামার আজমল আফসার, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ইউআরডিও উম্মে কুলছুম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আহসান হাবীব, মাধ‍্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমূখ।

Manual5 Ad Code

উপজেলার ৩ হাজার প্রান্তিক কৃষককে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ এবং ৩ হাজার ১ শত জন কৃষককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল উফশী জাতের ধানবীজ, দশ কেজি পটাশ ও দশ কেজি ফসফেট সার বিতরণ করা হয়।

এছাড়াও এ উপজেলার ৩ হাজার ২ শত ৬০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভূট্টা, চিনাবাদাম, সূর্যমূখী, পেয়াজ, মুগ, মুশুর ও খেসারি ডালের বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ।

Manual3 Ad Code

বিতরণকালে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন কৃষকদের উদ্দেশ‍্যে বলেন, আদর্শ বীজতলা তৈরি করে বীজ বপন করতে হবে।

Manual7 Ad Code

বীজ কিছুক্ষণ রোদে শুকিয়ে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে বীজতলায় ছিটাতে হবে। যদি কুয়াশা বেশি হয় তাহলে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে। ভাল ফলন পেতে হলে ১৮ থেকে ২২ দিন বয়সী চারা জমিতে রোপন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!