কমলগঞ্জে সরকারি ভূমি থেকে ১০৫ গাছ লুপাট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সরকারি ভূমি থেকে ১০৫ গাছ লুপাট

  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সরকারি দিঘির চারপাশের ভূমি থেকে বেলজিয়াম, আকাশমনি প্রজাতির ১০৫টি গাছ কেটে লুপাট করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকারের ৩ লক্ষাধিক টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। গত দু’দিন যাবত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগ্রামের সরকারি দিঘির চারপাশ থেকে সারিকৃত গাছগুলো কর্তন করে বিক্রি করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ২৫টি গাছ দেখা শুনার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছে।

Manual2 Ad Code

সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল ১০টায় সতিঝিরগ্রামের দিঘির পাশ থেকে গাছ কাটছেন একই গ্রামের শহীদ মিয়া ও উজ্জ্বল মিয়া। পুলিশ দেখার পরই তারা গাছ কাটার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দিঘির তিনপাশের কেটে ফেলা বেলজিয়াম ও আকাশমনি প্রজাতির ১০৫টি গাছের গুড়া পাওয়া যায়। সেখানে কেটে ফেলা ও মাটিতে পড়ে থাকা ২৫টি গাছ পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেনকে দেখভাল করার দায়িত্ব দেন। ১০৫টি গাছের বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয়রা জানান। এতে সরকার ৩ লক্ষাধিক টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।

Manual6 Ad Code

সতিঝিরগ্রামের বাসিন্দা মুকিদ মিয়া বলেন, আমার ভাইসহ এলাকার কয়েকজন মিলে এই গাছগুলো রোপন করেন। তবে গাছগুলো কে বা কারা বিক্রি করেছে তা আমার জানা নেই। অভিযুক্ত উজ্জ্বল মিয়া বলেন, আমি শ্রমিক হিসাবে গাছ কাটতে গিয়েছিলাম। শমশেরনগর ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, পুলিশ কেটে ফেলা ২৫টি গাছ দেখে রাখার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিনে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখা গেছে। ১০৫টি গাছের গুড়ি পাওয়া গেছে। শ্রমিকরাও আমাদের টের পেয়ে পালিয়ে গেছেন। কেটে ফেলা ২৫টি গাছ স্থানীয় ইউপি সদস্যকে দেখভালের দায়িত্ব দিয়েছি।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার বলেন, তিনদিন ধরে গাছ কাটা হচ্ছে অথচ আমাকে আজ জানানো হলো। সংবাদ পাওয়ার সাথে সাথেই তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ সদর তহশিল অফিসের তহশিলদার ইবুঙ হাল বলেন, আমার অফিসের একজন স্টাফ সরেজমিনে গিয়ে সত্যতা পেয়েছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!