এইচএসসি পরীক্ষা : কুলাউড়ায় জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

এইচএসসি পরীক্ষা : কুলাউড়ায় জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২ হাজার ২৩৯ জনের মধ্যে ১ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৭টি প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

উপজেলায় পাশের হার ৭৪.০৫ শতাংশ। উপজেলা পর্যায়ে পরীক্ষার ফলাফলে ভাটেরা কলেজের ১৬০ জনের মধ্যে ১৫৩ জন উত্তীর্ণ হয়ে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের ৩৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে ১ম স্থান অর্জন করেছে।

Manual1 Ad Code

এ ছাড়া কুলাউড়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ২য় স্থান ও কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ৩য় স্থান অর্জনে সক্ষম হয়েছে।

কলেজওয়ারী ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৫১৫ জনের মধ্যে ১৩ জন জিপিএ-৫ সহ ৪০৩ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩৪৭ জনের মধ্যে ৮ জন জিপিএ-৫ সহ ১৬৪ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৪৯০ জনের মধ্যে ৩৭ জন জিপিএ-৫ সহ ৪০৮ জন, এম এ গণি আদর্শ কলেজ থেকে ১১৪ জনের মধ্যে ৮২ জন, ভাটেরা কলেজ থেকে ১৬০ জনের মধ্যে ৭ জন জিপিএ-৫ সহ ১৫৩ জন।

Manual1 Ad Code

ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২১ জনের মধ্যে ১০০ জন, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯০ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৬৭ জন, ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৮ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ সহ ৬২ জন, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১১ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৫১ জন, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩৪ জনের মধ্যে ১০৪ জন, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জনের মধ্যে ৫ জন, গজভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জনের মধ্যে ১২ জন এবং মনু মডেল কলেজ থেকে ৫৬ জনের মধ্যে ৪৭ জন পরীক্ষার্থী পাশ করেছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!