কুলাউড়ায় পিছিয়ে পড়া সহপাঠিকে আর্থিক সহযোগিতা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

কুলাউড়ায় পিছিয়ে পড়া সহপাঠিকে আর্থিক সহযোগিতা প্রদান

  • সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পিছিয়ে পড়া বন্ধুদের আর্থিক সহযোগিতা ও ৫ জন শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে হাজীপুর পীরেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক ও বৃত্তি প্রদান করা হয়।

Manual6 Ad Code

এসএসসি ‘৯৩ ব্যাচের শিক্ষার্থী ও উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে ও এসএসসি ‘৯৩ ব্যাচের শিক্ষার্থী গাজী জাবের আহমদ পরিচালনায় উপস্থিত ছিলেন- সাংবাদিক মো. জয়নাল আবেদীন, পল্লী চিকিৎসক আব্দুল মালিক, ৯৩ ব্যাচের শিক্ষার্থী প্রবাসী মো. রুবেল চৌধুরী, শিক্ষক আব্দুল আজিজ, অনন্ত সুত্রধর, শিক্ষক মোস্তাক আহমেদ শাহিন, উস্তার আলী ও আজমত আলী প্রমুখ।

Manual6 Ad Code

এসএসসি ‘৯৩ ব্যাচের শিক্ষার্থী দেশ ও প্রবাসের মো. আব্দুল মোক্তাদির, মোহাম্মদ মনসুর আলী, আনিছুল হক চৌধুরী, রুবেল চৌধুরী, এবাদুর রহমান চৌধুরী মুরাদ, চিকিৎসক পিন্টু দেবনাথ, গাজী জাবের আহমদ, মাহমুদুর রহমান কবির, আব্দুল আজিজ, শিক্ষক মোস্তাক আহমদ শাহীন, আবু বক্কর সিদ্দিক পারভেজ, সৈয়দ মিসবাউর রহমান, আব্দুল বায়িছসহ সকল বন্ধুদের সার্বিক অর্থায়নে ও সহযোগীতায় পিছিয়ে পড়া একজন ৯৩ ব্যাচের শিক্ষার্থীকে ৫০ হাজার হাজার টাকার এবং পূর্ব ঘোষিত ৫ জন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদেরকে এককালীন নগদ টাকা বৃত্তি প্রদান করা হয়।

আলোচনা সভায় আগামি ঈদ পরবর্তী পূনর্মিলনী ও এস,এস,সি পাশের ৩০ বছর পুর্তি উদযাপন এবং সমাজ সেবা মূলক কার্য্যক্রমে অংশগ্রহণের জন্য পরিকল্পনা করা হয়েছে এসএসসি ‘৯৩ ব্যাচের শিক্ষার্থীদের।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!