কুলাউড়ার সুলতানপুর বালিকা স্কুলে মেহেরুন্নেছা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ার সুলতানপুর বালিকা স্কুলে মেহেরুন্নেছা বৃত্তি প্রদান

  • রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের ভূমিদাতা মেহেরুন্নেছা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মেধা বৃত্তি বিতরণ উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual3 Ad Code

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কুলাউড়ার পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নাজমা খানম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা মো. আব্দুল মনাফ, নবাব আলী সাজ্জাদ খান, প্রভাষক মাজহারুল ইসলাম, ব্যবসায়ী নেতা আব্দুল গফফার কায়ছুল, ইউপি সদস্য আব্দুল মতিন, সমাজকর্মী ময়নুল ইসলাম পংকি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আব্দুল মুহিত আল মুত্তাকি।

Manual1 Ad Code

সভা শেষে মরহুম ছালিক আহমদ চৌধুরী স্মরনে পরিবারের পক্ষ থেকে ৫লক্ষ টাকা অর্থায়নে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তোরণ উদ্বোধন করেন অনুষ্ঠানে অতিথিরা। ##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!