রাজনগরে প্রতারকের খপ্পরে নারী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে প্রতারকের খপ্পরে নারী

  • শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনালী ব্যাংকের নিচ থেকে টাকা দ্বিগুণ করার কথা বলে ০৯ মার্চ বৃহস্পতিবার ব্যাংক থেকে উত্তোলিত ২৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের খেলা বেগম (৫০) প্রতারণার শিকার হয়ে গত দু’দিন থেকে বিলাপ করছেন।

Manual4 Ad Code

জানা যায়, সৌদিআরব থেকে খেরা বেগমের ছেলে ব্যাংকের মাধ্যমে ২৮ হাজার টাকা পাঠান। বৃগস্পতিবার সোনালী ব্যাংকের রাজনগর শাখা থেকে টাকা তুলেন খেলা বেগম। টাকা নিয়ে ব্যংকের নিচে আসতেই এক ব্যক্তি খেলা বেগমের সাথে কথা বলে কোশল বিনিময় করে। এসময় যে তার আধ্যাত্বিকতার কথাও বলে। টাকায় ফু দিলেই দ্বীগুণ হয়ে যায় টাকা বলে লোভ দেখায়। এভাবে সে অনেককেই টাকা দ্বিগুণ করে দিয়েছে। গ্রামের সহজসরল খেলা বেগম তার প্রলোভনে নিজের ছেলের কষ্টের রোজগার করা টাকা তুলেদেন ওই প্রতারকের হতে। টাকার ব্যাগে ফু দিয়ে খেলা বেগমকে বাড়িতে চলে যেতে বলে। বাড়ি না গিয়ে ব্যাগটি যেন না খোলেন। তার কথায় বিশ্বাস রেখে বাড়িতে ফিরে খোলেন টাকার ব্যাগটি। কিন্তু টাকা দ্বিগুণ হওয়া দূরের কথা মূল টাকাই তো ব্যাগে নেই। বিষয়টি দেখে খেলা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েন। কান্না আর বিলাপ করতে থাকেন। বারবার বলতে থাকেন যে ছেলের কষ্টের রোজগার করা টাকা তুলে দিলেন প্রতারকের হাতে।

খেলা বেগমের দেবর খালেছ মিয়া জানান, টাকা দ্বিগুন করে দেয়ার লোভ দেখিয়ে প্রতারক টাকা নিয়ে গেছে। ব্যাংকের নিচ তলায় এনজিও সংস্থা আশার ও টিএমএসএস কার্যালয়ের সামনে লাগানো সিসি ক্যামেরা খোজ করেন। কিন্তু সিসি ক্যামেরা সেটিং ঠিক না থাকায় প্রতারকের ছবি দেখা যায়নি। তারা বিষয়টি রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়েছেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, ঘটনা শুনিনি। আমরা যাচাই বাছাই করছি। অনেক সময় পারিবারিক বিভিন্ন ঘটনার কারণে এভাবে অনেকে বলে থাকেন। এব্যাপারে কোন অভিযোগও করেননি কেউ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews