কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ আহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ আহত ২

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্টগ্রাাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ৫৪-০৯৯৮) সংঘর্ষে নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (১৯ মার্চ) সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে সাদা রংয়ের একটি মাইক্রোবাস (নোহা) এর সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি এসময় অরক্ষিত লেবেল ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। এসময় গাড়ি ষ্টার্ড বন্ধ হয়ে যায়। তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন মাইক্রোবাসটিকে টেনে নিয়ে পাশের জমিতে ফেলে দেয়। ফলে মাইক্রোবাসে থাকা একজন নারীসহ চালক আব্দুস সালাম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ৯৫২ নং তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে এ সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, এ লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ বলে দুই দিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও পাকা খুঁটি কিছুটা কাত করে অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!