সবচেয়ে বড় জয়ে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

সবচেয়ে বড় জয়ে সিরিজ নিজেদের করে নিলো টাইগাররা

  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, স্পোর্টস :: ওয়ানডে ক্রিকেটে উইকেটের দিক থেকে এটাই টাইগারদের সবচেয়ে বড় জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটে-বলের নৈপুণ্যে ১০ উইকেটের রেকর্ড জয় পেল বাংলাদেশ।

Manual3 Ad Code

তবে রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ১৮৩ রানের। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ৩৩৮ রান করে ১৮৩ রানের জয়ের নজির গড়ে টাইগাররা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন তারকা পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের গতির মুখে পড়ে ২৮.১ ওভারে মাত্র ১০১ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড।

Manual1 Ad Code

বাংলাদেশ দলের হয়ে হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন পেসার এবাদত হোসেন।

টার্গেট তাড়া করতে নেমে ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাসের অনবদ্য ব্যাটিংয়ে ১৩.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের জয়ে ৩৮ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান পূর্ণ করেন লিটন।

৪১ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম-লিটনের ৭৯ বলের ১০২ রানের অনবদ্য জুটির কল্যাণে ২২১ বল হাতে রেখেই ১০ উইকেটের রেকর্ড জয় পায় টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৩৩৮ রান করে ১৮৩ রানের রেকর্ড জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ৬০ বলের ঝড়ো সেঞ্চুরিতে আগের ম্যাচের রেকর্ড ভেঙে ৩৪৯ রান করে বাংলাদেশ। সেই ম্যাচটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার আইরিশদের ১০১ রানে গুঁড়িয়ে দিয়ে ১৩.১ ওভারে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!