জুড়ীতে বিভিন্ন উপকরণ ও অর্থ বিতরণে করলেন পরিবেশ ও বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে বিভিন্ন উপকরণ ও অর্থ বিতরণে করলেন পরিবেশ ও বনমন্ত্রী

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি:: জুড়ীতে সরকার ও ব্যক্তিগত তহবিল হতে বরাদ্ধ কৃত বিভিন্ন উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছেন। তোমাদের ট্যাব দেওয়া হয়েছে, এসব ট্যাব ব্যবহারের মাধ্যমে তোমাদের দিয়েই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ হবে।

তিনি আরও বলেন,বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার।সারা দেশের কৃষকদের মধ্যে সরকার প্রণোদনা দিয়ে আসছে।এসব অঞ্চলে এক সময় আউশেঁর ফলন হতো।এ ধারাবাহিকতা ফিরিয়ে আনতে হবে। সরকারের দেওয়া প্রণোদনাকে কাজে লাগালে আউঁশের ক্ষেতে ভালো ফলন হবে।

Manual8 Ad Code

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় ৩০০০ জন কৃষকের মধ্যে সার,বীজ, ১৫১০ জন মহিলাকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৩০ কেজি চালের কার্ড,১০৮ জন ছাত্র -ছাত্রীকে শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব, সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ১০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে বিতরনের পাশাপাশি মন্ত্রীর ব্যক্তিগত পক্ষ হতে ইফতার আয়োজনের ১ লক্ষ ২০ হাজার টাকা মোট ১২০ জনকে বিতরন করেন।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,উপজেলা আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির,সাধারন সম্পাদক মইনুল ইসলাম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জায়ফর নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।#ৃ

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!