ছড়া ও নদ নদী দিয়ে নামছে পাহাড়ী ঢল হাকালুকি হাওরের বোরো ধান হুমকির মুখে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ছড়া ও নদ নদী দিয়ে নামছে পাহাড়ী ঢল হাকালুকি হাওরের বোরো ধান হুমকির মুখে

  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: ছোটবড় পাহাড়ি ছড়া ও নদী দিয়ে নামা পাহাড়ি ঢলের পানি এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে নামতে শুরু করেছে। হুমকির মুখে এই হাওরের ২০ সহস্রাধিক হেক্টরের বোরো ধান। ফলে উদ্বেগ উৎকন্ঠায় হাওর পারের কৃষকরা।

Manual2 Ad Code

হাকালুকি হাওর তীরের কৃষকরা জানান, গত ২২ মার্চ থেকে হাকালুকি হাওর পাড়ে মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সাথে ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরে বোরো ধানে ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরও তারা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ক্রমে সে আশা উদ্বেগ উৎকন্ঠায় রূপ নিয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় হুমকির মুখে এখন বোরো ধান। পাহাড় থেকে নেমে হাকালুকি হাওরে মিলিত হওয়া গোগালিছড়া, ফানাই নদী, জুড়ী নদী ও সুনাই নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে।

হাকালুকি হাওর তীরের মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী.বড়লেখা উপজেলার ৮০ ভাগ বোরো ধান হাকালুকি কেন্দ্রিক। এছাড়া সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার ২৫ ভাগ বোরো ধান হাকালুকি হাওরে উৎপাদন হয়। কুলাউড়া উপজেলার কৃষি অফিস সুত্রে জানা গেছে এবার বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮ হাজার ৩৮৩ হেক্টর। কিন্তু কৃষকরা আবাদ করেন ৮ হাজার ৫৯০ হেক্টর। জুড়ী উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫হাজার ৫৮৫ হেক্টর। কৃষকরা বোরো আবাদ করেন ৫ হাজার ৯২৫ হেক্টর। এছাড়া বড়লেখা উপজেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ হাজার ৩৭৩ হেক্টর। কৃষকরা আবাদ করেছেন সমপরিমান জমি।

Manual7 Ad Code

হাকালুকি হাওর তীরের ৫টি উপজেলা মিলিয়ে বোরো আবাদের পরিমাণ ২০ সহ¯্রাধিক হেক্টর হবে বলে কৃষি অফিসগুলোর দাবি। মাছের পরেই হাকালুকি হাওরের বোরো ধান হাওর তীরের মানুষের জীবিকায়নের অন্যতম উৎস।

হাকালুকি হাওর তীরের কুলাউড়া উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন ও বড়লেখা উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসাইন জানান, বুধবার সকাল পর্যন্ত ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। এখনও যদি বৃষ্টিপাত থেমে যায় তাহলে পাহাড়ী নদ নদী ও ছড়া দিয়ে যে পরিমান ঢল নামছে তাতে বোরো ধানের খুব একটা ক্ষতি হবে না। আরও বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এখানে পাহাড়ী ঢল নামে হাকালুকি হাওরে। তাই ঢল নামলেই বোরো ধানের ক্ষতির আশঙ্কা থাকে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!