সৌদিতে ট্রলার ডুবে ফেঞ্চুগঞ্জের ২ ভাইর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

সৌদিতে ট্রলার ডুবে ফেঞ্চুগঞ্জের ২ ভাইর মৃত্যু

  • শনিবার, ২২ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, ফেঞ্চুগঞ্জ ::

Manual6 Ad Code

সৌদি আরবের আল লেছব শহরের সাগরে ফিশিং ট্রলার ডুবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- উপজেলার ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ নিখোঁজ রয়েছে।

Manual4 Ad Code

জানা যায়, গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকালে অন্যান্য ট্রলারের লোকজন বাসায় ফিরে আসলেও অসিম ও উসমান ফিরে আসেননি। তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।

শনিবার সৌদি আরব সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে দেশটির নৌ-পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন অসিম।

সৌদি আরবে থাকা নিহতদের বড়ভাই জসিম মিয়ার বরাত দিয়ে ছত্তিশ গ্রামের বাসিন্দা সাহিল আহমদ বলেন, সাগরের উত্তাল ঢেউয়ে ফিশিং ট্রলারডুবিতে নিহত হয়েছেন অসিম ও উসমান। উসমানের লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। অসিম এখনও নিখোঁজ রয়েছেন। তারা দু’জন খুবই ভালো মানুষ ছিলেন। নীরবে-নিভৃতে অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!