ফুলবাড়ীতে আঙ্গুর চাষে রুহুল আমিনের চমক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

ফুলবাড়ীতে আঙ্গুর চাষে রুহুল আমিনের চমক!

  • বুধবার, ২৪ মে, ২০২৩

Manual2 Ad Code

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চায়ে চমক দেখাচ্ছেন রুহুল আমিন। রুহুল আমিনের বাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট গ্রামে।

দুই বছর আগে রাশিয়া, ইউক্রেনসহ বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের আঙ্গুরের চারা এনে প্রায় তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে শোভা পাচ্ছে ২২ জাতের আঙ্গুরের গাছ। বাইকুনর, গ্রীনলং, একেলো, এনজেলিকা, মুনড্রপসহ বিভিন্ন জাতের থোকা থোকা আঙ্গুর।

এসব আঙ্গুরের রং ও স্বাদ বিদেশ থেকে আমদানি করা আঙ্গুরের মতো হওয়ায় মিলেছে সফলতাও। লাভজনক এ ফল চাষ ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া গেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি লাভবান হতে পারবেন কৃষকরাও।

আঙ্গুর চাষি রুহুল আমিন বলেন, ‘রাশিয়া, ইউক্রেনসহ বিভিন্ন দেশ থেকে আঙ্গুর চারা সংগ্রহ করে দুই বছর আগে রোপণ করেছিলাম। পাশাপাশি বিদেশে যেভাবে আঙ্গুর চাষ করা হয় সে কৌশল অবলম্বন করেছি। গত বছর কিছু আঙ্গুর এসেছিল। এ বছর আরও বেশি ফল এসেছে। আগামী বছর সবগুলো গাছে আঙ্গুর আসলে তা দিয়ে জেলার বাজারের চাহিদা অনেকটাই মেটানো সম্ভব হবে।

Manual8 Ad Code

কুড়িগ্রাম জেলায় বিভিন্ন রকম ফলের চাষ হলেও আঙ্গুরের বাগান এটিই প্রথম। এখানের মাটিতে আঙ্গুর চাষের সম্ভাবনা জাগায় আগ্রহী হয়ে উঠছেন নতুন উদ্যোক্তারাও। এ ছাড়া প্রতিদিন অসংখ্য মানুষ রুহুল আমিনের আঙ্গুর ক্ষেত দেখতে ভিড় করছে। এছাড়াও কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে লোকজনও এসেছেন আঙ্গুর বাগান দেখতে

Manual4 Ad Code

আঙ্গুর বাগান দেখতে আসা কুড়িগ্রাম সদর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা আবু রায়হান ফারুক জানান,রুহুল আমিনের কাছ থেকে আঙ্গুর চারা সংগ্রহ করে বাগানে রোপণ করার পর ইতোমধ্যেই ফল এসেছে। এই আঙ্গুরের রং ও স্বাদ বাজারে আমদানি করা আঙ্গুরের চেয়েও ভালো। এই জেলায় আঙ্গুর চাষ ছড়িয়ে দেয়া গেলে আমদানি নির্ভরতা কমে আসবে।

Manual2 Ad Code

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক কৃষিবিদ বিল্পব কুমার মোহন্ত জানান, আঙ্গুর চাষের উপযোগী বিপুল পরিমাণ জমি থাকায় ভবিষ্যতে কুড়িগ্রাম জেলায় এ ফল চাষের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী,জেলায় আঙ্গুর চাষের উপযুক্ত জমি রয়েছে ৪৭ হাজার ৩০২ হেক্টর।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!