ঐক্যবদ্ধ কুলাউড়া উপজেলাবাসী কাতারে সংবর্ধনা দিলো সাবেক এমপি এমএম শাহীনকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

ঐক্যবদ্ধ কুলাউড়া উপজেলাবাসী কাতারে সংবর্ধনা দিলো সাবেক এমপি এমএম শাহীনকে

  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

এম এ সালাম, কাতার প্রতিনিধি :: কাতারে মৌলভীবাজার দুই আসন কুলাউড়া’র সাবেক এমপি ও ঠিকানা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীনকে গণসংবর্ধনা দিয়েছে কাতার ঐক্যবদ্ধ কুলাউড়া উপজেলাবাসী। ৪ আগস্ট শুক্রবার কাতারের আলখুর সিটির তাকসিম রেস্তোরাঁয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ আইয়ুবের সভাপতিত্বে ও হাফিজ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফুল সাহান।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রেনু, ছওয়াব আলী, আমতৈল সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক রুবেজ আহমদ রুবেল, আল ইসলাহ কাতার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাফিজ তুতিউর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকি, আজিজুর রহমান সাগর, আব্দুল জব্বার, আমতৈল সমাজ কল্যাণের সভাপতি পায়েল আহমেদ জসিম, শুয়েব তালুকদার, শাহি তালুকদার, জুনেদ তালুকদার, আবদুল হান্নান, সালমান খান রুহেল, জাহিদুল ইসলাম, নিয়াজ আহমেদ, হুমায়ুন আহমেদ, সুমন আহমেদ, রিপন আহমেদ সহ আরও অনেকে।

সংবর্ধিত অতিথি সাবেক এমপি এম এম শাহীন বলেন, আমি কুলাউড়া উপজেলাবাসী তথা প্রবাসীদের কথা সব সময় চিন্তা করে কাজ করি, কুলাউড়া উপজেলাবাসী তথা প্রবাসীদের কথা জাতীয় সংসদের তুলে ধরতে নিরলস প্রচেষ্টা। জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালামের এক প্রশ্নের উত্তর এম এম শাহীন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেভাবে চাইবে আমি প্রবাসীদের কথা চিন্তা করে সেভাবেই জাতীয় সংসদ নির্বাচন করবো।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!