কচুয়ায় বিএনডি ফোরাম স্কুলের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কচুয়ায় বিএনডি ফোরাম স্কুলের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপন

  • শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি::

চাঁদপুর জেলার কচুয়ায় বিএনডি ফোরাম স্কুলের (বাঁচাইয়া-নয়াকান্দি) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার বিকালে বিএনডি ফোরাম স্কুলে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, বিএনডি ফোরামের সাবেক সভাপতি সুজন সরকারের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিএনডি ফোরাম স্কুলের সভাপতি ইঞ্জি. নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সংগঠনের উদ্যোক্তা ইঞ্জি. জীবন কানাই সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগ, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমির হোসেন, মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বাইন প্রমুখ। পরে শিক্ষার্থীদের শিক্ষবৃত্তি অনুদান ও ১৩১ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Manual5 Ad Code

এসময় সংগঠনের সাধারন সম্পাদক সুখেন সরকার, সাংবাদিক মাসুদ রানা ও বিএনডি ফোরাম স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!